কাজী আওসাফ রেজার নতুন বিজ্ঞাপনে আবুল হায়াত


স্বনামধন্য তরুণ বিজ্ঞাপন নির্মাতা কাজী আওসাফ রেজা। তার সিনেমোশন ব্রডকাস্টিং ম্যানেজমেন্টের ব্যানারে নির্মিত বিজ্ঞাপন চিত্রটিতে এবার মডেল হয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াত।

এই নির্মাতার বিজ্ঞাপনে আগেও তিনি মডেল হয়েছেন। নতুন বিজ্ঞাপনটি একটি কোম্পানির ইউপিভিসি ডোরের বিজ্ঞাপন। এছাড়াও এই বিজ্ঞাপনে আরও মডেল হয়েছেন রাবেল আহমেদ ও কাজী মনিষা জেসিন।

কাজী আওসাফ রেজা বাংলাদেশ জমিনকে বলেন, আবুল হায়াতকে নিয়ে আমি আগেও কাজ করেছি। কাজটি খুব যত্ন নিয়ে করেছি। আশা করছি, সবার ভালো লাগবে। বিজ্ঞাপনটি খুব শিঘ্রই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com