দেশে করোনা আক্রান্ত প্রথম এক জনের মৃত্যু


দেশে করোনা আক্রান্ত হয়ে এই প্রথম একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও চার জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আজ বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

এ নিয়ে দেশে মোট ১৪ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্ত তিনজনের দুজন ইতালি ফেরত অন্যজন কুয়েত থেকে এসেছেন।

তিনি বলেন, করোনা ভাইরাসে মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তার বয়স ৭০ বছর।

আইইডিসিআরের পরিচালক বলেন, আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। এছাড়া তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ বুধবার তিনি মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, আমরা বারবার বয়স্কদের বিশেষ নিরাপত্তার জন্য বলছি।


Copyright (c) 2019-2026 bzamin24.com