সালমান-ক্যাটরিনা মাতালেন বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান (ভিডিও)

  • বিজমিন২৪ ডেস্ক:
  • সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের পর এবার স্টেডিয়াম মাতাচ্ছে সালমান খান। সুপার হিট হিন্দি গানের তালে তালে নেচে ওঠেন। তার নাচের সঙ্গে দর্শকরাও শুরু করেন ডান্স।

বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর নিজের অভিব্যক্তি প্রকাশ করেন বলিউড সুপারস্টার সালমান খান। ক্যাটরিনা সহ মঞ্চে এসেই সাল্লু বলেন, নমস্তে, আসসালামু আলাইকুম।

আসসালামু আলাইকুম বাংলাদেশ। আসসালামু আলাইকুম ঢাকা।

সালমান উপস্থিত দর্শকদের দেখে বলেন, দর্শক দেখে মনে হচ্ছে পুরো ঢাকা শহরের সব লোক এখানে এসেছেন।

এরপর ক্যাটরিনাকে কিছু বলার জন্য আহ্বান জানান সাল্লু। ক্যাট বলেন, নমস্তে, সালামালায়কুম। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। লাভ উই বাংলাদেশ।

ক্যাটরিনা সালমানকে উদ্দেশ্য করে বলেন, আপনি কিছু বলেন, সাল্লু বলেন, সালাম বাংলাদেশ। উপস্থিত দর্শকদের বলেন- কেমন আছো? উপস্থাপককে বলেন কারেক্ট (যা বলেছি ঠিক হয়েছে তো)? উপস্থাপক (জুয়েল) বলেন, ভেরি পারফেক্ট।

উপস্থিত দর্শক-শ্রোতাকে সালমান বলেন, আমি আপনাদেরকে ভালোবাসি। আমি সবাইকে ভালোবাসি।

সালমান খান বঙ্গবন্ধুর কথা স্বরণ করে বলেন, জাতীর পিতা বঙ্গুবন্ধু বাংলাদেশের স্রষ্টা।

পরিশেষে সালামান বলেন, ‘আমি যখন বাবাকে বললাম বাংলাদেশে পারফর্ম করতে যাচ্ছি, তখন তিনি আমাকে একটা কথা বলেছেন। তিনি বলেছিলেন- বাংলাদেশে গেলে মঞ্চে উঠে অবশ্যই একজনকে স্মরণ করো। তিনি হলেন- কবি কাজী নজরুল ইসলাম। আমার বাবা কাজী নজরুলের ভক্ত।’

এদিন, বিকাল সাড়ে ৫টা থেকে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যায় মিরপুরে এসে পৌঁছান উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান দুই আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

এর মাঝে রবিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আবারও শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।

মন্তব্য