সমালোচনার মুখে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কূটনৈতিক মিশনগুলো সেখানে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নির্বাচন পর্যবেক্ষক পদ থেকে প্রত্যাহার করে নিয়েছে।
আজ শনিবার ঢাকা সিটি নির্বাচনের দিন সকালে কূটনৈতিক মিশনে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশি কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়। এখন মিশনগুলোর বিদেশি কর্মকর্তারা পর্যবেক্ষণ করছেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
এরপর মিশনগুলোর পক্ষ থেকে বিদেশি নাগরিকরাই এখন নির্বাচন পর্যবেক্ষণ করছেন বলে জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার বিদেশি মিশনগুলোকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, সিটি করপোরেশন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানায় বাংলাদেশ সরকার। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে পেরেছে, বিদেশি মিশনগুলো পর্যবেক্ষক দল গঠন করেছে।
তবে ফরেন ইলেকশন অবজার্ভার গাইডলাইন-২০১৮ অনুযায়ী কোনো বাংলাদেশি নাগরিককে এই পর্যবেক্ষক দলে অন্তর্ভুক্তের সুযোগ নেই। সে কারণে কোনো বাংলাদেশি নাগরিককে বিদেশি পর্যবেক্ষক দলে অন্তর্ভুক্ত না করার জন্য অনুরোধ করছি।
আজ শনিবার সকাল ৮টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইভিএম পদ্ধতিতে এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।






মন্তব্য