আবারও ব্লক ধরা পড়েছে ডিপজলের হার্টে 

  • অনলাইন
  • মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০ ০৮:০১:০০
  • কপি লিঙ্ক

অভিনেতা, নির্মাতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের হার্টে আবারও ব্লক ধরা পড়েছে। বছর তিনেক আগে তার হার্টে একবার সার্জারি করা হয়। নতুন করে সেখানে ব্লক সৃষ্টি হয়েছে শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে গেছেন তিনি।  

বর্তমানে দুবাইয়ের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ২ ডিসেম্বর তাকে ভর্তি করা হয়।  

ডিপজলে সঙ্গে তাঁর বড় ছেলে শাদমান মনোয়ার ও পুত্রবধূ রয়েছেন। স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বললেও হার্টে ব্লকের কথা শুনে মানসিকভাবে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত ডিপজল।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘ভাই মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। বিষয়টি স্বাভাবিক, কারণ দ্বিতীয়বার অস্ত্রোপচার কিছুটা ঝুঁকিপূর্ণ। ভাইকে বলেছি, ভক্তদের ভালোবাসা আপনার সঙ্গে আছে। আপনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’ 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য