উদ্ধারের পর পুলিশকে যা বললেন অভিনেতা সমু চৌধুরী

  • বিনোদন ডেস্ক
  • শুক্রবার, ১৩ জুন ২০২৫ ১২:০৬:০০
  • কপি লিঙ্ক

নব্বইয়ের দশকে টিভি নাটকে দর্শক মাতিয়েছিলেন অভিনেতা সমু চৌধুরী। মাঝে অভিমান করে কয়েক বছর অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন সমু চৌধুরী। প্রায় তিন বছর কাজ করেননি কোনো। নিজের গ্রামের বাড়ি যশোরে চলে গিয়েছিলেন। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন। এরপর থেকে কাজ করছেন নিয়মিতই।

এদিকে, হুট করেই সমু চৌধুরীকে ময়মনসিংহের গফরগাঁও থেকে উদ্ধার করা হয়েছে। 

সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি বলেন, সমুদাকে মুখী শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে পাওয়া গেছে। এরকম খবর পেয়ে আমরা নিকটস্থ থানায় যোগাযোগ করি। ওখানে আমাদের লোকজন আছে। তাদের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব ওনাকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি।

উদ্ধারের পর পুলিশকে সমু চৌধুরীকে বলেন, আমি তোমাদেরই লোক, আমি তো ওইখানে বসে ছিলাম। যাই হউক একটা জিনিস ভালো হয়েছে এই ওরোশে সবাই একসঙ্গে হতে পেরছি, সবাই সবাইকে চিনতে পারছি। সবাই বলেন এইযে বাবার আশীর্বাদ আমরা পেলাম সেটা যেনো আগামী ওরশ পর্যন্ত নিয়ে যেতে পারি। এখানকার মানুষজন এত সহজ সরল নিজের কাছেই গর্ব হচ্ছে। মনে হচ্ছে নিজের পরিবারের লোকজনের মাঝেই গল্প হচ্ছে।

সমু চৌধুরী, দেশের মঞ্চ, টিভি এবং সিনেমার জনপ্রিয় একজন অভিনেতা। ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত হয় তার অভিনীত প্রথম টিভি নাটক ‘সমৃদ্ধ অসীম’। নাটকটি প্রযোজনা করেছিলেন আতিকুল হক চৌধুরী। সেই নাটকে অভিনয় করে তিনি সাতশ টাকা সম্মানী পেয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য